নাটোরের নলডাঙ্গায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিঠুন সরকার। তিনি নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত ভুট্টু সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মো. মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় নাটোরের বড় হরিশপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মিঠুন সরকারের বিরুদ্ধে সেশন মামলা নং-৯৩৪/২০ এবং নলডাঙ্গা থানার জিআর মামলা নং-১২৪/২০ রয়েছে। এসব মামলার মধ্যে সংশ্লিষ্ট মামলায় তিনি ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/মিব