Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে। পুলিশের দাবি, ইসলাম উদ্দিন স্থানীয় মাদক কারবারি চক্রের অন্যতম সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ইসলাম উদ্দিনসহ ৫ থেকে ৭ জনের একটি চক্র গত চার-পাঁচ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ির ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা ব্যবসা পরিচালনা করে আসছে। তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গ্রেপ্তার ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝