Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করলেন নৌপ্রধান

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিটর : ৩০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা, অসামান্য অবদান ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৪০ জন নৌসদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্ত সদস্যদের হাতে এসব পদক তুলে দেন। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এসব পদক প্রদান করা হয়।

পদকপ্রাপ্তদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের স্বীকৃতি নৌসদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। 

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শান্তিকালীন পদক প্রদান করা হয়। এসব পদক নৌসদস্যদের পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা ও দেশসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝