Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জে আ’লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:২০ এএম  (ভিজিটর : ৬)

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। এ সময় ৫টি দোকান ঘর ভাংচুর করা হয়। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
সংঘর্ষে আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম টুটুল (৫২), জায়েদ শেখ (৩৬) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মিকাইল ইসলাম টুটুলের শারীরিক অবস্থার অনবতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

জানাগেছে, ঘটনার দিন সন্ধ্যায় আওয়ামী লীগের একটি মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সাথে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের সাথে মিছিলে দাড়ানো নিয়ে কথার কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

যুবলীগ নেতা মশিউর রহমান বলেন, আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।

মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম বলেন,  আমার বড় ভাই বিদেশে থাকে। সে কোন রাজনীতির সাথে জড়িত না। আমি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই মুন্সী রইচ উদ্দিন আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাই সে রাগান্বিত হয়ে আমার উপর আগে হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এছাড়াও আমাদের ৫টি দোকান ঘর ভাংচুর ও লুটপাট  করা হয়েছে। 

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি নয়ন চন্দ্র দেবনাথ বলেন, দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ এ  বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এফপি/অ


 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝