Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া পরিচালনা এবং একাধিক ভুয়া জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে টনি হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উথরাইল দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টনি হোসেন ওই এলাকার ফেরদৌস প্রামাণিকের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আদমদীঘি উপজেলার উথরাইল দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়িতে অবস্থান করে টনি হোসেন একাধিক জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার, ওয়েবসাইট ও ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেন পরিচালনা করছেন।

এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হয়। এ সময় ফোনে একাধিক জিমেইল আইডি এবং অনলাইন জুয়ার বিভিন্ন সাইটে একাধিক অ্যাকাউন্ট সংযুক্ত থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন বলেন, জব্দ করা মোবাইল ফোনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝