আজ বগুড়ার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী বিশ্বাস, সহসভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, কোষাধ্যক্ষ শাম্মী আক্তার, ব্র্যাকের প্রতিনিধি লিমন চৌধুরী, কামরুজ্জামান, দাবি মৌলিক উন্নয়ন সংস্থার শামসুল হক, সেবার আব্দুল করিম, লেপ্রা বাংলাদেশের রূপালী সরকার, বুরো বাংলাদেশের শোয়াইবুর রহমান, ইউডিপিএসের এমএ মতিন সাহানা, পদক্ষেপের আব্দুর রশিদ ফরাজি ও জাগরণী চক্রের নজরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন এনজিওর কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা হয়। সভা শেষে নবাগত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে উপজেলা এনজিও সমন্বয় ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদাণ করা হয়।
এফপি/মিব