প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম (ভিজিটর : ১৬)
সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই মাসে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।
ফলে এক বছরের ব্যবধানে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।
জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশে মোট ৮ দশমিক ৫৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৫৮৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।