Dhaka, Thursday | 1 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 1 October 2026 | English
শিরোনাম:

বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে : মীর শাহে আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম  (ভিজিটর : ১৭)

‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে’—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

তিনি বলেন, বিগত সরকারের সময় করা বিভিন্ন উন্নয়নকাজ এখন ধ্বংসপ্রায়। অধিকাংশ রাস্তা ভাঙাচোরা হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের চলাচলে অনেক কষ্ট পোহাতে হচ্ছে।

গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও জনগণের দুর্ভোগ কমাতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল প্রমুখ।

এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝