Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন, সেখানে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কনসার্ন। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আগামী জানুয়ারি মাস হতে ৩০ জুনের মধ্যে নির্বাচন শেষ হবে বলে জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসক আয়োজিত আইনশৃঙ্খলা এবং কুড়িগ্রাম জেলা উন্নয়ন সভায় অংশ নেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝