Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

চাকরি পেলেন ১১১ তরুণী, উদ্যোক্তা হবেন ১৮ জন

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৬:৩০ পিএম  (ভিজিটর : ১১)
ছবি : সৌজন্যে

ছবি : সৌজন্যে

গাজীপুরের কালীগঞ্জে স্কুলের বাইরে থাকা তরুণীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ১১১ জন তরুণী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। পাশাপাশি ১৮ জন তরুণীকে উদ্যোক্তা হওয়ার জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

ইএসডিও আয়োজিত এ কর্মসূচি ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হয়।


ছবি : সৌজন্যে

ছবি : সৌজন্যে




মেলায় ইএসডিও থেকে কারিগরি প্রশিক্ষণ নেওয়া ২৮৬ জন তরুণী অংশ নেন। তারা বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আয়োজকরা জানান, মেলায় গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১৫টি প্রতিষ্ঠানের চাকরিদাতা প্রতিনিধিরা অংশ নেন। তাদের মাধ্যমে ১১১ জন তরুণীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া উদ্যোক্তা হতে আগ্রহী ১৮ জন তরুণীকে বিভিন্ন হারে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উন্নয়ন সংস্থা কারিতাস ও ইএসডিও।


ছবি : সৌজন্যে

ছবি : সৌজন্যে



মেলায় অংশ নেওয়া তরুণীরা জানান, নিজেদের প্রশিক্ষণ ও দক্ষতা সরাসরি চাকরিদাতাদের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন তারা। এতে নিজেদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি কর্মক্ষেত্রে তা কাজে লাগানোর বাস্তব সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এ সময় সেফগার্ডিং অ্যান্ড পিএসইএএইচ ম্যানেজার আইরিন আক্তার, ইএসডিওর হেড অব টিভেট শাহরিয়ার মাহমুদ, গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম, স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিদাতা কর্মকর্তা ও চাকরিপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝