Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

দিনাজপুরে বজ্রপাত রোধে ৪ হাজার তালবীজ রোপণ

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৫:৩২ পিএম  (ভিজিটর : ১৩)
ঘটনা অনুযায়ী এআই দ্বারা নির্মিত ছবি।

ঘটনা অনুযায়ী এআই দ্বারা নির্মিত ছবি।

বজ্রপাতের ঝুঁকি কমানো, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও গ্রামীণ সড়কের সৌন্দর্য বাড়াতে দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় ৪ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা বাজার থেকে আমবাড়ী বাজার পর্যন্ত দীর্ঘ সংযোগ সড়কের দুই পাশে এসব তালবীজ রোপণ করা হচ্ছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর)  বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সবুজায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সবুজায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।




উদ্বোধনকালে জেলা প্রশাসক নিজ হাতে সড়কের পাশে তালবীজ রোপণ করে কর্মসূচির সূচনা করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে রোপণ করা প্রতিটি তালবীজের অঙ্কুরোদ্গম এবং পরবর্তী সময়ে চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝