কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কয়েকটি ব্যাংক।
চিঠিতে আগামী আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে ‘চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।’ কর্মকর্তারা জানান, ওই স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্যবস্তু ছিল না।
এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিএনপির বিরুদ্ধে তার তোলা অভিযোগকে ‘ঢালাও’ বলে অভিহিত করেন।
এফপি/স