Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

পিরোজপুর ৮ বছর পড়ে থাকা দাবিবিহীন দলিল পুড়িয়ে ধ্বংস

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম  (ভিজিটর : ৭)

পিরোজপুরে নেছারাবাদ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ২৫৫টি দাবিবিহীন দলিল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এসব দলিল পুড়িয়ে ফেলা হয়।

সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত অফিসে পড়ে থাকা এসব দলিলের কোনো দাবিদার না থাকায় নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা ধ্বংস করা হয়েছে। এ সময় অফিসের পেশকার আলিম মোল্লাসহ দলিল লেখকেরা উপস্থিত ছিলেন।

পেশকার আলিম মোল্লা জানান, ১৯০৮ সালের ম্যানুয়াল আইনের ৮৫ ধারা অনুযায়ী দাবিবিহীন দলিলগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে এসব না-দাবিকৃত দলিল পুড়িয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ পাওয়া যায়। পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৫৫টি দলিল ধ্বংস করা হয়েছে। এ জন্য আমরা এলাকায় মাইকিং করেছি ৬মাস অপেক্ষা করেছি। 

সংশ্লিষ্টরা জানান, রেজিস্ট্রেশন আইনের অধীনে নির্দিষ্ট সময় পার হওয়ার পর সাব-রেজিস্ট্রি অফিসে পড়ে থাকা এবং দাবিহীন মূল দলিল ধ্বংস করা একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। সাধারণত দলিল রেজিস্ট্রি হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মালিক বা তাঁর প্রতিনিধি মূল দলিল সংগ্রহ না করলে তা দাবিবিহীন হিসেবে বিবেচিত হয়।

তবে মূল দলিল পুড়িয়ে ফেলা হলেও এতে সংশ্লিষ্ট জমির মালিকানা বা রেজিস্ট্রেশন বাতিল হয় না। কারণ, রেজিস্ট্রি অফিসের বালাম বই বা রেকর্ড বুকে দলিলের নিবন্ধিত অনুলিপি সংরক্ষিত থাকে। প্রয়োজন হলে নির্ধারিত প্রক্রিয়ায় এসব রেকর্ড থেকে দলিলের নকল বা প্রত্যয়িত অনুলিপি সংগ্রহ করা যায়।

এফপি/স
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝