প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার নেতা রায়হান সোবহান হৃদয়কে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রায়হান সোবহান হৃদয় টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, হৃদয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজের বিবিএস শাখার সভাপতি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।