Dhaka, Thursday | 1 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 1 October 2026 | English
শিরোনাম:

গাজীপুরে ১ হাজার ৪৫১ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিটর : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১ হাজার ৪৫১ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়। একই সময়ে দেশের ৭৭টি নির্বাচিত উপজেলা ও কৃষি ব্লকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ১ হাজার ৪৫১ জন কৃষককে প্রথম পর্যায়ে এ কার্ডের আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে ভূমিহীন ৩৯, প্রান্তিক ৫৭১, ক্ষুদ্র ৭৭০, মাঝারি ৬৮ এবং বড় কৃষক রয়েছেন ৩ জন।

অনুষ্ঠানে কৃষকদের হাতে কার্ড তুলে দেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এস. এম. রফিকুল ইসলাম, মো. মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কার্ড বিতরণের পাশাপাশি নির্ধারিত কৃষকদের কৃষি উপকরণ কেনার জন্য আর্থিক প্রণোদনাও দেওয়া হবে।

কৃষকদের সরকারি সহায়তা আরও সরাসরি ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দিতে কৃষক কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর সারাদেশে ৪৩ লাখ কৃষককে এ কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝