খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
কেএমপি খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া তার আটকের তথ্য নিশ্চিত করেন।
পরিবারের পক্ষ থেকে সাদা পোষাকধারী ব্যক্তিরা তাকে বাড়ি থেকে তুলে নেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে খুলনার বিভিন্ন সহিংসতা ও নাশকতা মামলার আসামি হিসেবে আটক করা হয় বলে পরিবারকে জানানো হয়।
আলী আকবর টিপু খুলনার শেখবাড়ির একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন। চব্বিশের গণ অভ্যুত্থানের পর খুলনা থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে থাকে। তার আটকের মধ্য দিয়ে খুলনার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এফপি/অ