Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিটর : ৩)
নাহিদা আক্তার

নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। নিজের খেলায় মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছেড়েছেন জ্যোতি।

টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারীকে। রোববার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

তিনি বলেন, “নির্বাচক প্যানেলের সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নাহিদাকে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোবহানা মোস্তারী তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।”

২০২২ সালে নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নাহিদা। কয়েক বছর সহ-অধিনায়কের দায়িত্ব পালনের পর তাঁকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত সময় এসেছে বলে মনে করছে বিসিবি।

তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এদিকে, বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক মিশন থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করার কথা রয়েছে বাংলাদেশের।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝