Dhaka, Tuesday | 27 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 27 October 2026 | English
শিরোনাম:

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নিখোঁজ দুজনের একজনের মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৬:১৭ পিএম  (ভিজিটর : ৩০)

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুজনের মধ্যে মো. মারুফ হোসেন (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় মো. রাসেল (৩৫) নামে অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলাকালে বিকেল ৩টার দিকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হলো। রাসেলকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী গোসল করতে নদীতে নেমেছেন। তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। পরে বিকেল ৩টার দিকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারুফ হোসেনের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। অপর নিখোঁজ রাসেলের বাড়ি পটুয়াখালীতে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাসেলকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাঁকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝