Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম  (ভিজিটর : ৫৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার ও গাছের চারা বিতরণ করা হয়।

দুপুর ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজ এ আলম সিরাজ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, বিএনপির অন্যতম সদস্য এসএম আল-ফারুক জেমস এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মণ্ডল ও মাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দোয়া মাহফিলের পাশাপাশি দুস্থদের মধ্যে খাবার ও গাছের চারা বিতরণ করা হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝