Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:০৫ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৯:১০ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার থানাব্রিজ এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে বগা-লেবুখালী মহাসড়ক দিয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, সাবেক সহসভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকির আলম মিলন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সহসভাপতি মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝