Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিটর : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দীন, গাইবান্ধা বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল, জেলা মোটর মালিক সমিতির প্রতিনিধি মুরাদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল আচরণ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

গাইবান্ধা বিআরটিএ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জেলায় ৮১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৭৯ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে সভা শেষ হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝