Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ পিএম  (ভিজিটর : ৮০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

অভিযানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মডার্ন বেকারিকে ১০ হাজার টাকা, ফ্রেন্ডস কেককে ১০ হাজার টাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের বেকারস লাউঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮-এর আওতায় দায়ের করা তিনটি মামলায় এ জরিমানা করা হয়।

অভিযানে খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার তুহিন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থ রক্ষা এবং আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝