Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে

টেকনাফে আদালত চালুর উদ্যোগ, পাহাড়ে সেনা চৌকি স্থাপনের কথা জানালেন শাহজাহান চৌধুরী

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪১ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৮:৪৭ পিএম  (ভিজিটর : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টেকনাফের মানুষের দুর্ভোগ কমাতে সেখানে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। একই সঙ্গে সীমান্তে সার পাচার, পাহাড়ে অপহরণ, মাদক ও মানব পাচার রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথাও জানান তিনি।

বুধবার (২৮ অক্টোবর) টেকনাফ পৌরসভার বাসস্টেশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, মামলা-সংক্রান্ত কাজে টেকনাফ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার জেলা সদরে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ভোগান্তি কমাতে আগামী কয়েক মাসের মধ্যে টেকনাফে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

সীমান্তে সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অপহরণ, মাদক ও মানব পাচার প্রতিরোধে পাহাড়ি এলাকায় সেনা চৌকি স্থাপনের কাজ চলছে।

উখিয়ার ইনানীতে গ্যাসের সম্ভাব্য মজুত অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, সেখানে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে উৎপাদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন, নাফ নদীতে মাছ ধরার সুযোগ সৃষ্টি এবং সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চালুর উদ্যোগের বিষয়েও বক্তব্য দেন তিনি। তাঁর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যটন খাতে কর্মসংস্থান বাড়তে পারে।  অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝