‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রামক রোগের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সুস্থ থাকতে হাত ধোয়ার সঠিক নিয়ম জানা এবং দৈনন্দিন জীবনে তা মেনে চলা অত্যন্ত জরুরি। খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে জীবাণুর বিস্তার ও বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
এফপি/মিব