Dhaka, Thursday | 10 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 10 September 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম  (ভিজিটর : ৩১)
 ছবি: প্রতীকী  ডিজাইনঃ এআই জেনারেট। দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট

ছবি: প্রতীকী ডিজাইনঃ এআই জেনারেট। দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট

পিরোজপুররোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ছাগলের খাবারের জন্য বাড়ির পেছনের একটি কাঁঠালগাছ থেকে ডাল কাটতে গাছে ওঠেন সিরাজুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে গাছের ডাল স্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ হোসেন শাওন বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্টে সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে।

কাউখালী পল্লী বিদ্যুতের ইনচার্জ কামাল হোসেন জানান, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের পাশের গাছ থেকে ডাল কাটতে গিয়ে সিরাজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝