Dhaka, Tuesday | 8 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 8 September 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম  (ভিজিটর : ৬২)

'পৃথিবী, মানুষ ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা' প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জু আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আনসার আলী, ইউপিটিসি একেএম আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এ সময় দেশের উন্নয়নকে বৈষম্যমুক্ত ও টেকসই করতে শুধু সাক্ষরতায় সীমাবদ্ধতা না রেখে জ্ঞানের পরিধি বাড়াতে গুরুত্ব দেন বক্তারা।

এফপি/অ 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝