Dhaka, Thursday | 10 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 10 September 2026 | English
শিরোনাম:

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ পিএম  (ভিজিটর : ২৫)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটির সন্নিকটে দাঁড়িয়ে ছিল মোস্তাকিন। 

এ সময়ে দুইটি মোটরসাইকেলে আসা চার যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। শরীরের বিভিন্নস্থানে আঘাত করে তারা। 

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিল মোস্তাকিন। 

তখন দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। কোমরের আঘাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।  কারণ জানতে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝