Dhaka, Wednesday | 9 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 9 September 2026 | English
শিরোনাম:

নোয়াখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম  (ভিজিটর : ২৮)

নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের দক্ষিণ পাশে বালুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম (৪০) এবং তার স্ত্রী শারমিন আক্তার মনি (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন অবস্থায় খোরশেদ আলম ও শারমিন আক্তার মনিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় একটি মামলা করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে চাটখিল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝