Dhaka, Sunday | 1 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 November 2026 | English
শিরোনাম:

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার - ১

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ১:৩৩ পিএম  (ভিজিটর : ১২৮)

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মিল্টন কাজী (৪৮) নামে ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২৬ নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ০৯ নং বাঐসোনা গ্রামস্থ যোগানিয়া বাজারে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত মিল্টন কাজী (৪৮) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রহিম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিল্টন কাজী (৪৮) কে গ্রেফতার করে। 

এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আল মামুন সিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝