Dhaka, Friday | 30 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 30 October 2026 | English
শিরোনাম:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির আট দিনের কর্মসূচি

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম  (ভিজিটর : ৫৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।

মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, ঐতিহাসিক ৭ নভেম্বরের ওপর আলোকচিত্র প্রদর্শনী, সমাবেশ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর শনিবার বেলা ১১টায় নগরীর ৬ নম্বর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একই দিন সন্ধ্যা ৬টায় নগরীর পাঁচটি স্থানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়া হল চত্বর ও শহীদ হাদিস পার্কে, জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রূপসা ট্রাফিক মোড়ে এবং জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে চিত্রালী বাজারে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর রবিবার বিকেল ৩টায় মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।

১০ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় খালিশপুর থানা বিএনপির উদ্যোগে স্থানীয় কেসিসি সুপার মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আলোচনা সভা হবে।

১৩ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) খুলনা মহানগরের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল ও লিয়াকত আলী মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ১৪ নভেম্বর শনিবার বিকেল ৩টায় সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে কেডিএ অডিটোরিয়ামে, ১৫ নভেম্বর রবিবার বিকেল ৩টায় সদর থানা বিএনপির উদ্যোগে খুলনা প্রেসক্লাবে এবং ১৬ নভেম্বর সোমবার বিকেল ৩টায় খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে ফুলবাড়ীগেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির তথ্য জানানো হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝