Dhaka, Friday | 30 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 30 October 2026 | English
শিরোনাম:

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম  (ভিজিটর : ৩৮)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে । 

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা যায়নি।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। নিহতরা কিশোর ও তরুণ। বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝