Dhaka, Friday | 30 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 30 October 2026 | English
শিরোনাম:

কামারখাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হতে নজরুল মোল্লার লিফলেট বিতরণ

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ৮:০৮ পিএম  (ভিজিটর : ৭০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কামারখাড়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে  লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম মোল্লা।

লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আমি কামারখাড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, পরপর দুইবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করেছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান তিনি।

এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝