Dhaka, Friday | 30 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 30 October 2026 | English
শিরোনাম:

শ্যামনগরে ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ৮:৫১ পিএম  (ভিজিটর : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার যাদবপুর বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কৈখালী। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ফেনসিডিল ও ভারতীয় ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝