'হাত ধোয়ার নায়ক হোন'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশলী নুনী গোপাল সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওছার হোসেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়।
এফপি/মিব