Dhaka, Saturday | 31 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 October 2026 | English
শিরোনাম:

মান্দায় ভালাইন ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদের গণসংযোগ

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ পিএম  (ভিজিটর : ২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মো. আবুল কালাম আজাদ। তিনি মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী ইশতেহারসংবলিত হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এর আগে গত শুক্রবারও ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন আবুল কালাম আজাদ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক রওশন আলম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক সালেহ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও আতাউর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইউনুছ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রার্থীর বিতরণ করা নির্বাচনী হ্যান্ডবিল থেকে জানা যায়, ইউনিয়নে সুশাসন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গঠন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক, পরিচ্ছন্ন ও আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন আবুল কালাম আজাদ।

তাঁর প্রচারপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, 'ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হোক মূল শক্তি' এবং 'হিন্দু-মুসলিম ভাই ভাই, ঐক্যবদ্ধ ইউনিয়ন চাই'।

এ ছাড়া 'আপনাদের দোয়া ও সমর্থনই আমার আগামী দিনের পথচলার শক্তি'—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তাঁর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝