Dhaka, Wednesday | 9 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 9 September 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ৪ স্কুল ছাত্রী আহত

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ এএম  (ভিজিটর : ৫৫)
ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে আকুন্দবাড়িয়া স্কুল এ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ৪ জন ছাত্রী মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আকুন্দবাড়িয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুলা আল মামুন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দর্শনা এলাকায় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় স্কুলে টিফিন চলছিল। হঠাৎ বজ্রপাত হয়। এতে ৭ম শ্রেনীর ছাত্রী জুলেখা (১৩), আনিছা (১৩), লাইলা (১৩) হ্যাপী ও এ্যানী (১২) নামের ৪ জন স্কুল ছাত্রী আহত হয়। 

এ সময় দর্শনা থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে দর্শনা পুরাতন বাজার তরফদার ক্লিনিকে নেওয়া হয়। এদের মধ্যে মারাত্মক আহত এক স্কুল ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসহাতালে রেফাড করেন ক্লিনিকে থাকা কর্তব্যরত চিকিৎসক।

বর্তমানে তাদের অবস্থা আগের থেকে ভালো বলে জানান অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝