Dhaka, Monday | 7 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 7 September 2026 | English
শিরোনাম:

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম  (ভিজিটর : ৯২)

নওগাঁর রাণীনগরে স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী (শিশু)। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারইল বাজারে এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানদারকে (ব্যবসায়ী) আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত মোজাম্মেল হক মজা পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে থানায় আসে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ বছর বয়সী ওই শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে স্কুলে যায়। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্কুল থেকে পাশে মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় ব্যবসায়ী মোজাম্মেল হক মজা। শিশুটি চিৎকার করতে লাগলে স্থানীয় লোকজন এসে মজাকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মজাকে আটক করে পুলিশ থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়েরের প্রস্ততি চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝