নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আতিয়া খাতুন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে অত্র উপজেলায় তার নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।
এর আগে তিনি বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি বদলগাছী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
আতিয়া খাতুন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। নবাগত এই কর্মকর্তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ।
নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ শেষে ইউএনও আতিয়া খাতুন জানান, উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কাজ গতিশীল করতে তিনি কাজ করে যাবেন। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
এদিকে নবাগত ইউএনও-কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মান্দা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
এফপি/অ