গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মো. তানভীর হোসেন ও অঙ্গীভূত আনসার (মহিলা) মোছাম্মৎ কোহিনুর বেগম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন—মো. সাকিব (২৬), পিতা-মো. আকবর আলী, মাতা-মোছাম্মৎ সালেহা বেগম, সাং-শাহবাজপুর, ডাকঘর-শাহবাজপুর, জেলা-জামালপুর এবং মো. ফিরোজ মিয়া (১৫), পিতা-মো. শফিকুল, মাতা-মোছাম্মৎ মনোয়ারা বেগম, সাং-তালুক জামিয়া, থানা-সদর, জেলা-গাইবান্ধা।
পরবর্তীতে আটক দুই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে একই দিন দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।
তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার ফলে হাসপাতাল এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ধরনের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এফপি/অ