Dhaka, Thursday | 10 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 10 September 2026 | English
শিরোনাম:

নওগাঁয় বিএনপি নেতা এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম  (ভিজিটর : ৯)
ছবি: মোঃ আবুমুছা স্বপন

ছবি: মোঃ আবুমুছা স্বপন

নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাঙ্গামাটি বাজারস্থ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

মরহুমের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসফি আরাফাত অভি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

এম এ ওয়াদুদ ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাও ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে স্থানীয়রা জানান।

জানাজায় নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, থানার ওসি মিন্টু রহমান, ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে. এম. লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক আহ্বায়ক রুহুল আমিন, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. মামুন, সাংগঠনিক এ. জেড. মিজান, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, ইউনিয়ন বিএনপি নেতা রুহেল হোসেন সুমন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনছুর আলী, ছাত্রদল নেতা উমর ফারুক রুমন, উপজেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষও এতে অংশ নেন।

মৃত্যুকালে এম এ ওয়াদুদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শোক প্রকাশ করেছেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝