Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

খুলনায় সড়কের পাশে পূবালী ব্যাংকের ৫০০ বৃক্ষরোপণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম  (ভিজিটর : ৩৪১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে ডিআরআর (DRR) প্রকল্পের আওতায় নির্মিত দুটি সড়কের পাশে ৫০০টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সোলাদানা ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর আর্থিক সহায়তায় নির্মিত সোলাদানা খেয়াঘাট অভিমুখী সড়ক ও আমুরকাটা-দীঘা সড়কের পাশে পূবালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, পূবালী ব্যাংক পিএলসি পাইকগাছা শাখার ব্যবস্থাপক উজ্জ্বল কুমার দাস, সোলাদানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পীযুষ মন্ডল, সুশীলনের উপজেলা ব্যবস্থাপক মো. আয়ূব আলী, যুবদল নেতা ফয়সাল রাশেদ সনিসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে পাইকগাছা উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট সাতটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণের জীবিকা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার এবং যোগাযোগ ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝