Dhaka, Tuesday | 8 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 8 September 2026 | English
শিরোনাম:

ইতালিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ পিএম  (ভিজিটর : ২২)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালির পিসা শহর বিএনপির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৭সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসা শহর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী জিন্না। 

পিসা শহর বিএনপির উপদেষ্টা আহমদ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম তালুকদার। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য বক্তব্য রাখেন, পিসা শহর বিএনপির সাবেক সহসভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক টুটুল মোল্লা, সাবেক সহসাধারণ সম্পাদক জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল হক হৃদয়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ, সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম (ফাহি), সিনিয়র সদস্য শামসুল আলম, সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ বাহাদুর, শফিক, মিশা, শাহআলম, আলমাস খান, আলী খান, সেলিম মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের আদর্শ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।পাশাপাশি প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়ও ব্যক্ত করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝