Dhaka, Tuesday | 8 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 8 September 2026 | English
শিরোনাম:

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ এএম  (ভিজিটর : ৩৮)

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়িসহ হেলাল মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। 

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জসিমের ঘের থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

হেলাল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের সোলেমানের ছেলে।

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ টহল দল অবস্থান করছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিয়ানমার থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে হেলালকে আটক করা হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন গ্রেপ্তারকৃত যুবককে থানায় হস্তান্তর করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝