Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

ঝিনাইদহে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ২১.০৯.২০২৬ ৯:০৫ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে অন্তর হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত অন্তর হোসেন ওই গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন অন্তর। রাত আনুমানিক একটার দিকে ঘুম ভেঙে গেলে তিনি ডান কানে তীব্র ব্যথা অনুভব করেন। পরে মাকে ডাকলে তিনি অন্তরকে নাপা খেতে দেন। তবে ব্যথা না কমায় রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন স্বজনেরা।

রাত তিনটার দিকে অন্তরকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত চারটার কিছুক্ষণ পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গেটে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই তার মৃত্যু হয়।

অন্তরের চাচা সাকিব হোসেন বলেন, ‘রাত একটার দিকে তীব্র কানে ব্যথা নিয়ে অন্তরের ঘুম ভাঙে। প্রথমে আমরা বুঝতে পারিনি যে তাকে সাপে কামড় দিয়েছে। রাত আড়াইটার দিকে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হই। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের গেটে পৌঁছানোর পরপরই অ্যাম্বুলেন্সের ভেতরে অন্তর মারা যায়।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝