Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

চাকরির প্রলোভনে কিশোরকে অপহরণ, গ্রেপ্তার ২

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম  (ভিজিটর : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরকে অপহরণ করে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার আশেক (১৯) ও ইমরান উদ্দিন (২০)। রোববার বিকেলে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি উখিয়ার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার চক্রের সদস্যরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা এবং বিষয়টি প্রশাসনকে জানালে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করে এসআরবি-১৫-এর হোয়াইক্যং ক্যাম্পের (সিপিসি-২) একটি দল। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে আশেক ও ইমরান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন কিশোর মাইমুন উদ্দিনকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহরণ এবং তার পরিবারের কাছে মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মানবপাচার ও অপহরণের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝