Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম আপডেট: ২১.০৯.২০২৬ ৭:৩৩ পিএম  (ভিজিটর : ১০৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছা পৌরসভা পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা, দাপ্তরিক ব্যবস্থাপনা ও বিভিন্ন নথিপত্র সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, পৌর প্রকৌশলী নুর আহম্মেদ, সহকারী কর্মকর্তা লিংকন আলী, হিসাবরক্ষক মৃণাল কান্তি সানা ও প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান জিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পৌরসভার কার্যক্রম আরও গতিশীল করা ও নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝