Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম  (ভিজিটর : ৯)

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। 

রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাবুল আক্তারের ছেলে। আলভী এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১টার দিকে আলভী মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন। নগরীর জোড়াগেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইটের দেওয়ালে ধাক্কা খান। 

এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ জানান, থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সেটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝