রানী মেমোরিয়াল ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে দুর্গাপুজা উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও দুর্গামন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ৪ নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সহ সম্পাদক সুমন কল্যান ভট্রাচার্য্য এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ আদিবাসী ফোরামের চেয়ারম্যান পিডিশন প্রধান সুচিয়াং, সঞ্জয় দাশ, চন্দন দে প্রমুখ।
বক্তারা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করায় রানী মেমোরিয়াল ফাউন্ডেশন কানাডার প্রতিষ্ঠাতা মৌলভীবাজার শহরের কাশীনাথ রোডের শান দেকে আন্তরিক ধন্যবাদ জানান ও ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে করার দাবী জানান। অনুষ্ঠানে ৩ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য রানী মেমোরিয়াল ফাউন্ডেশন কানাডা গত কয়েক বছর ধরে দুর্গাপুজা উপলক্ষ্যে জেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র সামগ্রী বিতরণ করে আসছে।
এফপি/অ