Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম  (ভিজিটর : ১৪)

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

২৬ থেকে ২৮ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাহিনীর প্রতিযোগীরা ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক অর্জন করেন।

বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিভিন্ন জেলা দল, বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জিম ও শরীর গঠন প্রতিষ্ঠানের ১৪৩ টি ক্লাব ও প্রতিষ্ঠান থেকে ৩০০-এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। মোট ১২টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপির প্রতিযোগীরা তাঁদের শারীরিক সক্ষমতা, পেশির গঠন, নৈপুণ্য ও প্রস্তুতির স্বাক্ষর রাখেন। তাঁদের সম্মিলিত সাফল্যে পদক তালিকায় শীর্ষস্থান অর্জনের মধ্য দিয়ে বাহিনীর ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারায় যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য অর্জন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। জাতীয় পর্যায়ের এ অর্জন বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও নিয়মিত ক্রীড়াচর্চার প্রতি নিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝