Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন মহাপরিচালক

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম  (ভিজিটর : ৪৬)

গাজীপুরের শালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ সদস্যকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (২৮ নভেম্বর) আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শনকালে তিনি আহত তিন কর্মকর্তা ও ছয় আনসার ব্যাটালিয়ন সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাদের সঙ্গে কথা বলে সাহস ও মনোবল জোগানোর পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের মহাপরিচালক জানান, গত ২৫ নভেম্বর গাজীপুরের শালনায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আনসার সদস্যরা হামলার শিকার হন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পরে মহাসড়কের প্রতিবন্ধকতা অপসারণ করে জনজীবন স্বাভাবিক করা হয়। হামলার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মহাপরিচালক বলেন, আহত সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা গ্রহণ করছেন।

উল্লেখ্য, আহতদের মধ্যে তিন কর্মকর্তা ও ছয় আনসার ব্যাটালিয়ন সদস্য রয়েছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝